শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রাজস্ব প্রবৃদ্ধি ২৫ শতাংশ

রাজস্ব আদায়ের গতি বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ

আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আমদানি শুল্ক খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।

সম্পর্কিত খবর