শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঋণ বিতরণের নীতিমালা শিথিল

দেশের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বা বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে ব্যাংকগুলোর জন্য অভ্যন্তরীণ ঋণ ঝুকি রেটিং সিস্টমস (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের মধ্যে ঋণ বা বিনিয়োগ বিতরণ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় ঋণের ঝুঁকি নিরুপণ করে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে এক সার্কুলারের মাধ্যমে ঋণ বা বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে ওই নীতিমালাটি বাধ্যতামূলক করেছিল।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানাে হয়েছে।

সূত্র জানায়, ঋণ গ্রহীতাদেরকে ওই নীতিমালঅর আওতায় ঝুকি নিরুপন করতে গেলে বিশেষ অডিট করাতে হবে। এটি করা যেমন সময় সাপেক্ষ, তেমনি অর্থের প্রয়োজন হয়। যা অনেক উদ্যোক্তাদের ক্ষেত্রে নেই। এ কারণে বিশেষ করে যেসব উদ্যোক্তা এটি করাতে সক্ষম নন তাদের জন্য এ ছাড় দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ঋণ নীতিমালার আওয়তায় যথাযথভাবে ঝুকি নিরুপন করে তা মোকাবেলার কৌশল নিতে হবে। ঝুকি সঠিকভাবে নিরুপণ করে সেগুলো কমানোর পদক্ষেপ নিতে হবে ব্যাংকগুলোকে। গ্রাহকের নগদ অর্থের প্রবাহ কেমন পর্যালোচনা করে সিন্ধান্ত নিতে হবে ঋণ অনুমোদনের। ঝুকি হ্রাস করার জন্য পর্যাপ্ত জামানত নিতে হবে গ্রাহকের কাছ থেকে। ব্যাংকের নিজস্ব তদারকি বাড়ানোর পদক্ষেপের পাশাপাশি গ্রাহকের ব্যবসার গতিবিধি রাখতে হবে পর্যবেক্ষনে। ঋণ বা বিনিয়োগ বিতরণের আগে ব্যাংকের পর্ষদ কর্তক আরোপিত শর্তাবলী বাস্তবায়ন করতে হবে। ঋণ ছাড় করার আগে এ বিষয়গুলো নিশ্চিত করে ছাড় করতে হবে ঋণের অর্থ।

এ ধরনের ঋণ বা বিনিয়োগ চুক্তি অনুমোদনের আগে ঝুকি মূল্যায়নের জন্য যেসব সূচক ব্যবহার করা হয়েছে সেগুলো সুনর্দিষভাবে উল্লেখ থাকতে হবে মূল্যায়ন প্রতিবেদনে।

সম্পর্কিত খবর