শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আউন্সপ্রতি ৩,৭০০ ডলারে পৌঁছতে পারে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে দীর্ঘস্থায়ী ঝুঁকি, আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রভাব কমে আসা এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদার কারণে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়বে বলে মনে করছে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকিং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস। 

যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে দীর্ঘস্থায়ী ঝুঁকি, আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রভাব কমে আসা এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদার কারণে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়বে বলে মনে করছে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকিং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস। এমন প্রেক্ষাপটে ২০২৬ সালের জুন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) শেষে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। খবর মাইনিং উইকলি।

ব্যাংকটি আরো জানায়, এর আগে ২০২৬ সালের মার্চ অর্থাৎ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে ৩ হাজার ৬০০ ডলারে।

ইউবিএস জানিয়েছে, স্থায়ী মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিম্নমুখী ধারা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানো এবং ডলারের নিম্নমুখী বিনিময় হার স্বর্ণের বাজারদরকে ঊর্ধ্বমুখী করে তুলবে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ইটিএফে স্বর্ণের চাহিদা প্রায় ৬০০ টনে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে, যা আগে দেয়া পূর্বাভাস ৪৫০ টনের তুলনায় অনেক বেশি।

ইউবিএস আরো জানায়, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ের ধারা শক্তিশালী থাকলেও তা গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। এর পরও ২০২৫ সালে বৈশ্বিক স্বর্ণের চাহিদা ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৬০ টনে পৌঁছতে পারে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ।

সম্পর্কিত খবর