শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

এমিরেটসের টিকিটে বিশেষ মূল্যছাড়

বাংলাদেশ থেকে ভ্রমণেচ্ছু যাত্রীদের এয়ার টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স এমিরেটস। আগামী ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোন রুটের টিকিট ক্রয় করলে এ অফার উপভোগ করতে পারবেন। অফারের সময় টিকিট কেটে তা দিয়ে ভ্রমণ করা যাবে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইকোনমি ও বিজনেস শ্রেণিতে ১০ শতাংশ এবং প্রথম শ্রেণিতে ১৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। তবে যাত্রীদের ১২ নভেম্বর ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে ভ্রমণ করতে হবে।

এই অফারের আওতায় ইকোনমি শ্রেণিতে সকল ট্যাক্সসহ লন্ডন হিথ্রো’র রিটার্ন ভাড়া শুরু হবে ৭৬ হাজার ১৯০ টাকা থেকে। নিউইয়র্কের ক্ষেত্রে ৮৬ হাজার ৯৯৬ টাকা, রোমের ক্ষেত্রে ৬৬ হাজার ৫৭৭ টাকা, কায়রোর ক্ষেত্রে ৬৫ হাজার ২৭৬ টাকা এবং দুবাইয়ের ক্ষেত্রে ৫৫ হাজার ৪৫০ টাকা। বিজনেস শ্রেণিতে সকল ট্যাক্সসহ লন্ডন হিথ্রো’র রিটার্ন ভাড়া শুরু হবে ২ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা থেকে। নিউইয়র্কের ক্ষেত্রে ৩ লাখ ২৯ হাজার ৬০৬ টাকা, রোমের ক্ষেত্রে ২ লাখ ২৫ হাজার ৬৩০ টাকা, কায়রোর ক্ষেত্রে ৩ লাখ ৪১ হাজার ৪৩০ টাকা এবং দুবাইয়ের ক্ষেত্রে ১ লাখ ৩ হাজার ৫৭২ টাকা।

বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সাঈদ আব্দুল্লা মিরান এই বিশেষ অফার ঘোষণা করে বলেন, ‘বাংলাদেশী গ্রাহকদের প্রতি আমাদের অঙ্গিকারের অংশ হিসেবে এই বিশেষ মূল্যছাড় প্রদান করা হচ্ছে, যাতে তারা তাদের প্রিয় গন্তব্যগুলোতে ভ্রমণে উৎসাহিত হন।’

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের সদস্যরা তাদের আর্জিত ‘মাইল’ এবং নগদ অর্থ সমন্বয় করে টিকিট ক্রয় করতে পারবেন। এর ফলে টিকিটের মূল্যে আরও সাশ্রয় হবে।

এই শীতকালে যারা দুবাই ভ্রমণ করবেন তাদের জন্য থাকবে অতিরিক্ত আরও বেশ কিছু সুবিধা। এমিরেটসের বোর্ডিং পাস প্রদর্শন করে তারা সংযুক্ত আরব আমিরাতে ৫শ’টির অধিক রিটেইল শপ ও বিনোদন কেন্দ্রে বিশেষ মূল্যছাড় এবং ফিরতি যাত্রায় অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন।

এছাড়াও আগামী ২৬ ডিসেম্বর, ২০১৯ থেকে ১ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত দুবাইয়ে আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বব্যাপী পরিচিত দুবাই শপিং ফেস্টিভাল ২০২০। ফেস্টিভাল চলাকালীন অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের ওপর অভাবনীয় মূল্যছাড় অফার করবে।

সম্পর্কিত খবর