শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

বিশ্বের সর্ববৃহৎ ‘ওয়েব সামিট’ সম্মেলন পর্তুগালে

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে প্রযুক্তি জগতের শীর্ষ প্ল্যাটফর্ম ‘ওয়েব সামিট’-এর শীর্ষ সম্মেলন। রাজধানী লিসবনে অ্যালটিস অ্যারেনায় ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

ইন্টারনেট প্রযুক্তি শীর্ষক এই সম্মেলনটির মাধ্যমে প্রযুক্তি বিশ্বকে এক কাতারে নিয়ে আসতে ২০০৯ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। প্যাডি কসগ্রেভ, ডেভিড কেলি এবং ডায়ার হিকি ওয়েব সামিট নামে এই প্ল্যাটফর্মটি তৈরি করেন। এরপর থেকে প্রতি বছর প্রযুক্তি দুনিয়ার বৈশ্বিক এই সম্মেলনটি বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

সারা বিশ্বের প্রায় ৫০০ প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে নিত্যনতুন উদ্ভাবনের জন্য প্রযুক্তি বাজারে বিনিয়োগের জন্য স্টার্টআপের প্রতিযোগিতাও চলে।

আয়ারল্যান্ডের ডাবলিনে টানা পাঁচ বছর এই সম্মেলন চলার পর ২০১৫ ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও প্যাডি কসগ্রেভ লিসবনে পরের সম্মেলন আয়োজন করার ঘোষণা দেন। গত দুই বছরের মতো এবারও লিসবনে বসেছে প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এই মহামিলনমেলা।

এবারের আয়োজনে ১৭০টি দেশের প্রায় ৭০ হাজার প্রতিযোগী সম্মেলনে অংশ নিয়েছেন। ভিন্ন ভিন্ন ২৪টি স্টেজে এক হাজার ২০০ এর বেশি প্রযুক্তিবিদ তাদের বক্তব্য তুলে ধরেন। রাজনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট সিকিউরিটি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ নানা বিষয়ে কথা বলেন অতিথিরা।

ওয়েব সামিটের উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন, ‘ফ্রিডম অব প্রেস ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা অ্যাডওয়ার্ড স্নোডেন। এছাড়াও অংশ নেন ব্রাজিলিয়ান দুই ফুটবল তারকা রোনালদো, রোনালদিনহো, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রমুখ।

ওয়েব সামিটের এবারের আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের এক হাজারের বেশি গণমাধ্যমের প্রায় আড়াই হাজারের বেশি গণমাধ্যমকর্মী।

সম্পর্কিত খবর