শিরোনাম
down of head

প্রকাশিত সংবাদ নিয়ে রূপালী লাইফের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি:

অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, রূপালী লাইফ বর্তমানে দেশের বীমা শিল্পে খ্যাতিমান একটি জীবন বীমা কোম্পানী। দেশের প্রচলিত বীমা আইন যথাযথভাবে পরিপালন করে সম্মানিত বীমা গ্রাহকদের দাবী যথাসময়ে পরিশোধে বদ্ধপরিকর। সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত সম্মানিত বীমা গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিয়ে আসছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানীর বীমা পরিশোধের হার ৯৯.৪৪ শতাংশ। যা এদেশের বীমা শিল্পে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।

প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জনসংযোগ কর্মকর্তা জানান, রিপোর্টে সুনির্দিষ্টভাবে যে দু’টি বিল ভাউচারের কথা উল্লেখ করা হয়েছে; তা সংশ্লিষ্ট বিবরণের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ কোন বিল নয়। এগুলো কোম্পানীর প্রকৃত এবং বাস্তবসম্মত বিল হিসেবে প্রমাণিত। আমরা প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদলিপিতে আরো বলা হয়, গ্রাহকদের জীবন বীমা গ্রহণকালীন সময়ে বীমা আইন অনুযায়ী বীমা অংকভেদে অনিবার্যভাবে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। সকল জীবন বীমা কোম্পানীর মতো রূপালী লাইফে এগুলোর প্রকৃত খরচ কোম্পানী থেকে দেয়া হয়। যা মোটেও বিধিবহির্ভুত কোনো বিল নয়। অতএব, উক্ত অভিযোগসমূহ মোটেও সত্য এবং বাস্তবসম্মত নয়। উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা প্রচারণা চালিয়ে রূপালী লাইফের অগ্রযাত্রাকে রোধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বীমা আইন অনুযায়ী তার সার্বিক কর্মকান্ডে সর্বদা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে আসছে। আমরা আমাদের সম্মানিত বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা করে এ দেশের জীবন বীমা শিল্পে এগিয়ে যাব।

সম্পর্কিত খবর