শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চুপ থাকলেন না দেবলীনা

মুসলিম শাহনেওয়াজ শেখকে বিয়ে করে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন ভারতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

আর এবার সেই আক্রমণের মুখে পড়েছে তার সদ্যোজাত পুত্রসন্তান জয়। মুখেভাতের ছবি শেয়ার করার পর থেকেই বাজে মন্তব্যের মুখে পড়তে হয়। সন্তানকে নিয়ে নোংরা মন্তব্যের পর আর চুপ থাকতে পারেননি দেবলীনা!

সম্প্রতি ‘ছোট পরিবার, সুখী পরিবার’—এই ক্যাপশন দিয়ে স্বামী ও ছেলেকে নিয়ে একটি ঘরোয়া মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন দেবলীনা।

ছেলের মুখে ভাতের দিনে তোলা সেই ছবিতে ছিল বাঙালি রীতির ছোঁয়াও। পাশে ছিলেন অভিনেত্রী সন্তানের বাবা শাহনেওয়াজও। এদিন ছেলের নামও প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

কিন্তু এমন ঘরোয়া আনন্দ মুহূর্তকে কেন্দ্র করেই ছড়িয়ে পড়ে তীব্র বিদ্বেষ।

কেউ বলছেন, ‘এত ফর্সা মা, ছেলেটা এত কালো কেন?’, কেউ কটাক্ষ করছেন, ‘বাবার মতো দেখতে একেবারে’, আবার একাংশ তাকে বলছেন, ‘খুদে জঙ্গি’!

এসব মন্তব্যের জবাব দিতে একটুও পিছপা হননি দেবলীনা। কটাক্ষকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী ভাবেন, সন্তান কার মতো হবে? আপনাদের মতো?’ কড়া হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, ‘আমার সন্তানকে নিয়ে কেউ কুমন্তব্য করলে ছেড়ে কথা বলব না।’

২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন দেবলীনা-শাহনেওয়াজ। ২০২৪ সালের ডিসেম্বরে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান।

সম্পর্কিত খবর