আস্থা লাইফের এওয়ারনেস প্রোগ্রাম

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে অদ্য ২২ জুলাই ২০২৫ ইং তারিখে বীমা সম্পর্কে সাধারণ মানুষ, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি জীবন বীমা এওয়ারনেস প্রোগ্রাম সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামের মাধ্যমে বীমা কি, কেন প্রয়োজন এবং কিভাবে এটি মানুষের জীবনকে সুরক্ষা দেয়, সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করে এবং এর গুরুত্ব তুলে ধরা হয়।

বীমা পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়, যাতে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক পলিসিটি বেছে নিতে পারে। বীমা করার প্রক্রিয়া সহজ করা এবং বীমা কোম্পানির সাথে যোগাযোগে সহায়তা করা।

বীমা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানের তথ্য দেয়া হয়।

সম্পর্কিত খবর