শিরোনাম
down of head

যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে রক্ষা করেছে, সেভাবে নেতানিয়াহুকেও করবে: ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারকাজ বাতিল করতে বা তাকে ক্ষমা করে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে রক্ষা করেছে, ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প নেতানিয়াহুকে ‘একজন যোদ্ধা’ বলেও প্রশংসা করেন। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করেছিল। এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে। ’

যদিও যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে কীভাবে রক্ষা করবে কিংবা সহায়তা করবে, তা স্পষ্ট নয়।

ইসরাইলে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। যদিও এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যাকে ‘আন্তর্জাতিক আইনের হত্যা’ বলল ইরানযুদ্ধের সময় সমর্থনের জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাল ইরান

এসব অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে করা তিনটি ফৌজদারি মামলার বিচার ২০২০ সালে শুরু হয়। বিচার চলাকালেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এ বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তার মতো একজন মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত; যিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন।’

ট্রাম্প আরও লেখেন, তিনি জানতে পেরেছেন, সোমবার আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩ জুন থেকে তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর