প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ।

শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’
অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

(১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষক গন ফেসবুক ব্যবহার করলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। সার্বিকভাবে শ্রেণিকক্ষ পরিচালনায় বিশৃঙ্খলা তৈরি হবে। দেখা দিবে অনিয়মতান্ত্রিকতা।

এর ফলশ্রুতিতে ফেসবুক ব্যবহারের উপর কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত খবর