শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রথম প্রান্তিকে গার্ডিয়ান লাইফের ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি

দাবি নিষ্পত্তির ক্ষেত্রে চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় ৩৪% প্রবৃদ্ধি অর্জন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রায় ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৪ সালে নিষ্পত্তি করা ৯৬ কোটি টাকার তুলনায় বেশি। প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি ও পরিচালনগত দক্ষতার ফলেই উল্লেখযোগ্য এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান মৃত্যুজনিত দাবি বাবদ ৭৭ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ৩৯ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি নিষ্পত্তিতে ১৩ কোটি টাকা পরিশোধ করেছে। অন্যদিকে, ২০২৪ সালের একই সময়ে প্রতিষ্ঠানটি মৃত্যুজনিত দাবি বাবদ ৬০ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ২২ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি বাবদ ১৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গার্ডিয়ান এর দাবি নিষ্পত্তির হার ছিল ৯৭.৬৯%, যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বীমাদাবি নিষ্পত্তিতে অগ্রগতি নিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, “গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাকে এবং তাদের সন্তুষ্টি অর্জনকে আমরা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। বর্তমানে, আমরা ৯৫% দাবি তিন কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, একদিনের মধ্যে দাবি নিষ্পত্তি করা। আমাদের সেবার মানোন্নয়নে আমরা এ প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।”

বর্তমানে, ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ গার্ডিয়ান – এর কাভারেজের আওতায় রয়েছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ৪৫০টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের (কর্পোরেট, এম্বাসি, এনজিওসহ অন্যান্য) কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করছে। এছাড়াও, দেশজুড়ে বিস্তৃত গার্ডিয়ানের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে রয়েছে ৫শ’ পার্টনার হাসপাতাল রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পলিসি গ্রহীতাদের জন্য স্বাস্থ্যবিষয়ক দাবি নিষ্পত্তিকে আরও সহজ ও কার্যকর করেছে। গার্ডিয়ান দেশজুড়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মানসম্পন্ন বীমা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ; প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অর্জনই এর প্রতিফলন।

সম্পর্কিত খবর