শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কেন মুখ থুবড়ে পড়েছিল ‘সিকান্দার’বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বলিউড ভাইজানের ‘সিকান্দার’ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। সেভাবে চলেনি ‘টাইগার ৩’ও।

এছাড়া ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ না চলার পর এই ছবি ঘিরেই জন্মাচ্ছিল প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবিটিও। এবার জানা গেল, ছবিটি পাইরেসির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজক নাদিয়াদওয়ালার।

বহু অনলাইন পাইরেসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল ছবিটি। এতে ছিল এমন সব দৃশ্য, যা মূল ছবিতে নেই। ফ্ল্যাশব্যাক, ধারাভিতে ছাত্র আন্দোলনের মতো বহু অংশই পরে বাদ পড়ে যায়। কিন্তু সেগুলো রয়েছে এই পাইরেটেড ভার্সনে। আর এর জেরেই ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে অডিটে।

ঈদের সময় মুক্তি পেয়েছিল সালমানের ‘সিকান্দার’। ২০০ কোটির বাজেটের ছবিটি দেশের বাজার থেকে তুলতে পেরেছিল মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। যার জেরে বলিউডের সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে প্রত্যাশা জাগানো সিনেমাটি। এবার পাইরেসির ধাক্কায় বড়সড় ক্ষতির বিষয়টি সামনে আসতেই নাদিয়াদওয়ালার সংস্থা চাইছে ক্ষতিপূরণ। বিমা সংস্থার কাছে আবেদন করেছে তারা।

প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু রোজগার হবে ‘সিকান্দার’-এর। কিন্তু সালমানের মতো মহাতারকার ছবির এহেন পরিস্থিতি তার ভক্তদের কাছে কাম্য নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তারা হতাশ।

সম্পর্কিত খবর