শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তার চলমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

(১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর পাওয়া যায়।
প্রতিবেদন মতে, পাকিস্তান সময় রাত ১০টায় হোয়াইট হাউসের কেবিনেট রুমে দুই নেতার মধ্যাহ্নভোজ-ভিত্তিক এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ট্রাম্পের দৈনিক কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন ফিল্ড মার্শাল মুনির। সে সময় তিনি দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
পাকিস্তানের আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, রেমিট্যান্স, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মাধ্যমে প্রবাসীরা পাকিস্তানের জন্য সম্মান বয়ে এনেছেন।

পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরের এই সফর এমন এক সময় ঘটছে, যখন ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সংঘটিত হামলার জেরে শুরু হওয়া ভারত-পাকিস্তান সশস্ত্র সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টানা ৮৭ ঘণ্টার সংঘাত ছড়িয়ে পড়ে, যাতে উভয় পক্ষ সীমান্তবর্তী এলাকাগুলোতে একাধিক হামলা চালায়। এ ঘটনায় পাকিস্তানে ৪০ জন বেসামরিক নাগরিক ও ১১৩ জন সেনাসদস্য শহিদ হন।
পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন বুনয়ানুম-মারসুস’ চালিয়ে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান— যার মধ্যে তিনটি রাফায়েল— ভূপাতিত করে। এই পাল্টা প্রতিক্রিয়ার পর ১০ মে মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসে।

শুধু যুদ্ধবিরতি নয়, দীর্ঘদিনের কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্যও ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
যুদ্ধবিরতির পর ইসলামাবাদ ও নয়াদিল্লি দুপক্ষই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বে ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল একাধিক দেশে সফর করছেন। তাদের লক্ষ্য, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং নয়াদিল্লির প্রচার-প্রচারণার জবাব দেওয়া।

এদিকে, এই সফর এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। ইসরাইলের তেহরানে বিস্ময়কর হামলার পর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

সম্পর্কিত খবর