শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মার্কেন্টাইল ইসলামী লাইফে প্রশাসক নিয়োগে শোকজ

মুখ্য নির্বাহী পদ শূন্য রাখায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে প্রশাসক নিয়োগে শোকজ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ১৯ মে আইডিআরএর পরিচালক (উপ-সচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত এই শোকজ বা কারণ দর্শানোর নোটিশ মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে পাঠানো হয়েছে। একইসাথে বীমা কোম্পানিটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়েছে কর্তৃপক্ষ।  নোটিশে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বীমা কোম্পানিটিকে।

আইডিআরএ’র শোকজ নোটিশে বলা হয়েছে, ২০২০ সালের ২০ জুলাই থেকে শূন্য রয়েছে মার্কেন্টাইল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ। বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) উপধারা অনুযায়ী বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে ৩ মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখার বিধান নেই।

তবে, কর্তৃপক্ষ অপরিহার্য পরিস্থিতি বিবেচনায় উক্ত সময়সীমা আরো ৩ মাস বর্ধিত করা বিধান রয়েছে। কিন্তু ১০ মাস অতিবাহিত হলেও বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তিকে নিয়োগ করা হয়নি। যা বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) উপধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় বীমা আইন ২০১০ এর ৮০(৫) উপধারার বিধান মোতাবেক মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে কর্তৃপক্ষ কর্তৃক কেন প্রশাসক নিয়োগ দেয়া হবে না এবং বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে ওই নোটিশে।

আইডিআরএর পরিচালক (উপ-সচিব) মো. শাহ আলম বলেন, দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে মুখ্য নির্বাহীর পদ শূন্য রাখায় এই জীবন বীমা প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

সম্পর্কিত খবর