ঈদের আগে ৪ লাখ শিক্ষকের জন্য সুখবর
প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মচারীকে ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে। আগামীকাল সোমবার শিক্ষকদের অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয়থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন করে ইতোমধ্যেই চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। এই বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন এবং কলেজের ৮৭ হাজার ৪৭ জন রয়েছেন।
২৯মে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ (জিও) জারি হয়েছিল এবং এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
আসন্ন ঈদুল আজহায় শিক্ষকরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা হিসেবে পাবেন। ২৬ মে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এতে সরকারি আদেশ (জিও) জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল। এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।


