শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড
একটি ছোট সিদ্ধান্ত হতে পারে পরিবারের স্বস্তির কারণ!

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলা চকরিয়া। কক্সবাজারের চকরিয়া উপজেলার বেশিরভাগ বাসিন্দাই সমুদ্রের ওপর নির্ভরশীল।

এখানে বহু মানুষ জীবিকার তাগিদে প্রতিনিয়ত মাছ ধরতে যান। তেমনই একজন পরিশ্রমী জেলে ছিলেন আবুল কাশেম, যিনি পরিবার চালানোর জন্য ঝুঁকি নিয়ে এই পেশা বেছে নিয়েছিলেন।

মাছ ধরার সময় একদিন আবুল কাশেমের জাল পানির নিচে আটকে যান। সেই জাল ছাড়াতে গিয়ে তিনি ডুব দেন। দুর্ভাগ্যজনকভাবে সেই ডুবই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়। তার এই অকালমৃত্যু কেবল একজন পরিশ্রমী জেলের জীবনের সমাপ্তি নয়; বরং, একইসাথে একটি পরিবারের স্বাভাবিক জীবনধারায় চরম অস্থিরতা ও গভীর অনিশ্চয়তা হঠাৎ করেই চলে আসে। স্ত্রী ও সন্তান হারিয়ে ফেলেন তাদের একমাত্র আশ্রয় ও ভরসার মানুষটিকে।

তবে, জীবিত অবস্থায় আবুল কাশেম বাংলালিংকের ২৫১ টাকার একটি বান্ডেল প্যাকেজ কিনেছিলেন। ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীদের কথা চিন্তা করে বাংলালিংক এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একত্রে এই প্যাকেজটি নিয়ে এসেছে। যেখানে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যাবসায়ীরা বাংলালিংকের এই প্যাকেজটির টকটাইম সুবিধার পাশাপাশি ইনস্যুরেন্স এর সুবিধাটাও উপভোগ করতে পারবেন। অনেকেই যেখানে এসব অফারকে গুরুত্ব না দিয়ে অবহেলা করেন, সেখানে আবুল কাশেমের এই ছোট অথচ সচেতন সিদ্ধান্ত তার পরিবারের বিপদে বড় সহায় ও আশ্রয় হয়ে ওঠে।

বান্ডেল প্যাকেজটির অন্তর্ভুক্ত পলিসিটির আওতায় ৬০ হাজার টাকার জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ১ লাখ ৬০ হাজার টাকার জীবন বীমা গ্রহণের সুবিধা ছিলো। আবুল কাশেমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর স্থানীয় জেলে সমিতির সহায়তায় গার্ডিয়ান – এর সাথে যোগাযোগ করা হয় এবং দ্রুত বীমা দাবী নিষ্পত্তির প্রতিশ্রুতি মোতাবেক ১ লাখ ৬০ হাজার টাকা বীমা দাবী নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি।

আবুল কাশেমের নেয়া ছোট একটি সিদ্ধান্ত পরবর্তীতে তার পরিবারের জন্য একটি বড় সহায়ে পরিণত হয়। এই টাকা হয়ত একটি শোকসন্তপ্ত পরিবারের কাছে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিবে না; কিন্তু, পরিবারটি বিপদের মুহূর্তে কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পাবে।

অনিশ্চিত এই জীবনে বিপদের মুহূর্তগুলো পাড়ি দিতে বীমা অতি জরুরি এক বিষয়ে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলো মানুষকে সেবা প্রদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর