মেঘনায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ।
উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলারা।
জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রবিবার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন।
এদিন জেলেদের জালে ৯৯২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি ৮৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি করেন।
সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে তিনি খুব খুশি।


