পুঁজিবাজারে স্থিতিশীলতায় প্রধান উপদেষ্টার নির্দেশনা

পুঁজিবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ নির্দেশনা-

দেশের পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে না পারলে মানুষের আস্থা ফিরবে না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা অকল্পনীয়। আমাদের অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে।

সম্পর্কিত খবর