শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

২০ বছর পর স্বীকৃতি পেল ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত স্কুল

লাদাখের ড্রুক পদ্ম কার্পো স্কুল, যেটি জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ র‍্যাঞ্চো অর্থাৎ আমির খানের স্কুল হিসেবে পরিচিত। ২০ বছর পর অবশেষে সিবিএসই (CBSE) অনুমোদন পেয়েছে সেই স্কুলটি।

২০০১ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি দীর্ঘদিন জম্মু-কাশ্মীর শিক্ষা বোর্ডের (JKBOSE) অধীনে ছিল। অবকাঠামো ও একাডেমিক সাফল্য সত্ত্বেও বহুবার আবেদন করেও স্কুলটি অনুমতিপত্র না পাওয়ায় সিবিএসইর স্বীকৃতি মিলছিল না।

স্কুলের অধ্যক্ষা মিংরু আংমো জানান, এখন সিবিএসই অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রসর হওয়া সহজ হবে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করার পরিকল্পনা রয়েছে।

ড্রুক পদ্ম কার্পো স্কুল, যার অর্থ ‘সাদা পদ্ম’, প্রগতিশীল শিক্ষণপদ্ধতির জন্য অনেক আগে থেকেই আলোচিত। স্কুলটি এখন ভারতের জাতীয় শিক্ষা নীতির সংস্কারের সঙ্গে মিল রেখে আরও উন্নত পাঠদান চালু করতে চায়।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় এই স্কুলের বিখ্যাত ‘র‍্যাঞ্চোর দেয়াল’ দৃশ্যের কারণে এটি পর্যটকদের কাছেও জনপ্রিয়। ২০১৮ সালে শিক্ষার পরিবেশ বজায় রাখতে দেয়ালটি কিছুটা সরিয়ে নেওয়া হয়।

সম্পর্কিত খবর