শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আন্দোলনে পাশে থাকবে ভোলা ডেভলপমেন্ট ফোরাম

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম- ঢাকা এর উদ্যোগে আজ একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম- ঢাকা এর সেক্রেটারি মোঃ আফজাল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম-ঢাকা এর সভাপতি জনাব সাইফুল ইসলাম কামরুজ।

আজকের সভার এজেন্ডাসমূহ নিমরূপ ঃ
১. ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন
2. ভোলা জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন
3. ভোলা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা
4. ভোলা জেলায় সার কারখানা স্থাপন করা
5. ভোলা জেলার বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান
6. মতিরহাটে ফেরিঘাট স্থাপন প্রসঙ্গে।
7. আগামী ২৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলা জেলার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠনের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেখানে ভোলার ডেভেলপমেন্ট ফোরাম এর অংশগ্রহণ প্রসঙ্গে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা ডেভলপমেন্ট ফোরাম- ঢাকা এর সভাপতি জনাব সাইফুল ইসলাম কামরুজ। তিনি বলেন ভোলা জেলার যে কোন সংগঠন যেকোনো প্লাটফর্মে ভোলা জেলার উন্নয়নের জন্য যদি কোন আন্দোলন করে সে ক্ষেত্রে ভোলা ডেভলপমেন্ট ফোরাম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরম রাজপথে কোন আন্দোলন না করলেও দীর্ঘদিন যাবত সরকারি বিভিন্ন অফিস আদালত ও মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে ভোলা- বরিশাল সেতু বাস্তবায়ন কাজ তদারকি করছে, একই সাথে ভোলা জেলায় একটি সার কারখানা স্থাপনের কাজ চলমান রয়েছে, আমরা আশা করছি অচিরেই আমরা সুখবর পাব।

এ পর্যায়ে বক্তব্য রাখেন আজকের সভার প্রধান অতিথি ভোলা ডেভলপমেন্ট ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জহুরুল আলম। তিনি বলেন ভোলা জেলায় যে সকল তরুণ নেতৃবৃন্দ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তিনি সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম অক্লান্ত পরিশ্রমের ফলে ঢাকা হতে ভোলায় লঞ্চ এর ডে সার্ভিস চালু হয়েছে, তিনি বলেন ভোলা ডেভলপমেন্ট ফোরাম এর প্রচেষ্টায় মতিরহাটে ফেরি ঘাট স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এতে বক্তব্য রাখেন ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল ওহাব খান। তিনি বলেন আমাদের ভোলা- বরিশাল সেতু বাস্তবায়নের দাপ্তরিক কাজ অনেক দূর এগিয়েছে আর এ সকল কাজে সার্বিক সহায়তা করেছেন জনাব সাইফুল ইসলাম কামরুল সহ বেশ কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ।

আগামী ২৭ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন করা হবে সেখানে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর অংশগ্রহণ করার বিষয়ে সকলের মতামত আহবান করা হয়। সভায় উপস্থিত সকল সদস্য উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করার বিষয়ে একমত পোষণ করেন।

সর্বসম্মতিক্রমে আগামী ২৭ এপ্রিল সকাল দশটার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলা জেলার বিভিন্ন সংগঠনের সাথে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর সকল সদস্যদের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো বক্তব্য রাখেন জনাব গোলাম রসুল বেলাল, জনাব ওবায়দুর রহমান বিন মোস্তফা, মোঃ মোস্তফা কামাল, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান লিটন প্রমুখ।

সম্পর্কিত খবর