শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুতের চাপ কিছুটা লাঘব হবে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি অফিস, আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালানোর নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা চলতি ব্ছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে জারি করা হয়। এর ধারাবাহিকতায়, বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল দেশের সব ব্যাংককে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেয়।

সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনার আওতায় আনা হয়েছে, যাতে সার্বিকভাবে বিদ্যুৎ ব্যবহার হ্রাস পায় এবং জ্বালানি খাতে সাশ্রয় নিশ্চিত করা যায়।

সম্পর্কিত খবর