শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের সি-প্যালেস হোটেলে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান।সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, ফারুক মাহমুদ, এবং মো. রফিকুল আলম ভূঁইয়া।

সম্মেলনের শুরুতেই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় রজত জয়ন্তীর লোগো উন্মোচন এবং কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উৎসবমুখর আয়োজন।

সম্মেলনে ২০২৪ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কৃত করা হয় তাঁদের সফলতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ।
এছাড়া, ২০২৪ সালের ব্যবসায়িক অর্জন বিশ্লেষণ এবং ২০২৫ সালের ব্যবসা লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনে করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,”গত ২৫ বছরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জনগণের আস্থা অর্জন করেছে। এখন সময় নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার।”

সিইও মো. জালালুল আজিম বলেন,”গ্রাহক সেবা, পেশাদারিত্ব ও প্রযুক্তির ব্যবহারে আমাদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত হবে।”

সম্মেলনের শেষ অংশে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অতিথিরা। অনুষ্ঠানজুড়ে ছিল উদ্দীপনা, উদযাপন আর অনুপ্রেরণার ছোঁয়া।

সম্পর্কিত খবর