শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের প্রাণহানি

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া জানায়, মঙ্গলবার রাতে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির ওই নার্সিং হোমে আগুন লাগে। বুধবার সকালে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

চীনা বার্তা সংস্থাটি জানিয়েছে, নার্সিং হোমে চিকিৎসাধীন থাকা প্রবীণ রোগীদেরকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চীনে মূলত ভবন নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে ৮ জন নিহত এবং ১৫ জন আহত হন।

তারও এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরের একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়। সূত্র: এএফপি

সম্পর্কিত খবর