শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেয়ারবাজার করপোরেট ক্রিকেট চ্যাম্পিয়ন ‘সিটি ব্যাংক’

শেয়ারবাজারে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ডেইলি শেয়ারবাজার ডটকমের উদ্যোগে আয়োজিত সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট -২৫ পাওয়ার্ড বাই বেষ্ট হোল্ডিংস সিজন-৪ এর চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক পিএলসি। এছাড়া রানার-আপ হয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজ।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে টানা ৪ দিনের আয়োজনে অংশগ্রহণ করে ১২টি দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো: সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস

প্রথম রাউন্ডের ১২ দল থেকে ৪টি দল: আলিফ ইন্ডাষ্ট্রিজ, বিজিআইসি, ওয়ালটন এবং সিটি ব্যাংক সেমি ফাইনালে উন্নীত হয়।

প্রথম সেমি ফাইনালে বিজিআইসিকে পরাজিত করে শেয়ারবাজার করপোরেট ক্রিকেটে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে আসে সিটি ব্যাংক। অন্যদিকে দ্বিতীয় সেমি ফাইনালে ওয়ালটনকে পরাজিত করে ফাইনালে সিটি ব্যাংকের মুখোমুখী হয় আলিফ ইন্ডাষ্ট্রিজ। ফাইনালে আলিফ ইন্ডাষ্ট্রিজকে হারিয়ে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫ এর চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয় সিটি ব্যাংক।

চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের চিফ অর্গানাইজার মনজুরুল হক রনি, দৈনিক ভোরের পাতার চিফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

চার দিনের আয়োজন দিনভর এশিয়ান টেলিভিশন ডিজিটালে সরাসরি সম্প্রচার হয়েছে। উক্ত টুর্নামেন্টের আয়োজক হিসেবে কাজ করেছে ডেইলি শেয়ারবাজার ডটকম।

সম্পর্কিত খবর