শিরোনাম
down of head

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এস এম নুরুজ্জামান
সুন্দর বীমাখাত উপহার দিতে চায় বিআইএ-বিআইএফ

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)  নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন জেনিথ  ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এস এম নুরুজ্জামান।

বিআইএ এবং বিআইএফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেনিথ পরিবার।

এস এম নুরুজ্জামান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্স শিল্প নিয়ে যারা খুব দৃঢ়তার সাথে কাজ করে আসছেন এবং এই শিল্পকে একটি উন্নয়নশীল অবস্থানে অধিষ্ঠিত করেছেন এস এম নুরুজ্জামান তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন যাবত তিনি এই শিল্পে নিয়োজিত আছেন এবং দৃঢ়তার সাথে তার কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এ যোগদানের মাধ্যমে তিনি বীমাশিল্পে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে এস এম নুরুজ্জামান ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর পর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্স এ ডিএমডি পদে কর্মরত ছিলেন।

বীমাশিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামুলক ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান ও কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়াও বীমা বিষয়ের উপর গবেষণাধর্মী লেখালেখি করছেন। পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহনের জন্য তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়শিয়া, সৌদি-আরব ও সংযুক্ত আরব-আমিরাত, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন।

এছাড়াও দেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও সেমিনারে প্রতিনিয়তই অংশগ্রহন করছেন। বর্তমানে তিনি যে সমস্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন তারমধ্যে উল্লেখযোগ্য হলো: ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (BIF) সদস্য, বিআইএ লাইফ ও নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটির দায়িত্ব পালন করেছেন। সদস্য, নির্বাহী পরিষদ, সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ। সদস্য সচিব, রোটারী ক্লাব অব আহসান মঞ্জিল। উপদেষ্টা, ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ। সদস্য, শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড, ট্রাষ্টি সদস্য, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি। ভাইস-চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সোসাইটি সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

অর্থবাংলার সাথে এক প্রতিক্রিয়া বলেন, ”আল্লাহর রহমতে বিআইএ এবং বিআইএফ’র নির্বাচন সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সকলের ভোটে শক্তিশালী এই কমিটি বীমা খাতের উন্নয়নে কাজ করবে। আমাদের প্রধান কাজ হচ্ছে লাইফ এবং নন লাইফের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সমাধান করা। এই কমিটি তার কাজের মধ্য দিয়ে একটি সুন্দর ও শক্তিশালী বীমা খাত উপহার দিবে।”

সম্পর্কিত খবর