শিরোনাম
icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
down of head

বিআইএর নির্বাহী সদস্য হলেন এনআরবি লাইফের আরিফ সিকদার

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আরিফ সিকদার। ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরিফ সিকদার ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়া ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরামের কার্যনির্বাহী সদস্যসহ এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আম্বালা আই‌টি, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম, স্বপ্নযাত্রাসহ তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এদিকে বিমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পরিচালক আরিফ সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পরিবার। এক বার্তায় তাঁরা জানায়, তাঁর এই সাফল্যে পুরো পরিবার গর্বিত ও আনন্দিত।

সম্পর্কিত খবর