শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বীমা খাতে শক্তিশালী অবস্থানে জেনিথ লাইফ : এস এম নুরুজ্জামান

জেনিথ ইসলামী লাইফের আর্থিক ভিত্তি যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেছেন, আমাদের সব গ্রাহক যদি একসাথে তাদের পলিসি সারেন্ডার করে সেই টাকাও দেয়ার সক্ষমতা রয়েছে জেনিথ ইসলামী লাইফের।

তিনি বলেন, আমাদের একটা বীমা দাবিও পেন্ডিং নেই। চ্যালেঞ্জ করে বলতে পারি- জেনিথ ইসলামী লাইফে বৈধ কোন দাবি পেন্ডিং আছে এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। আমরা সর্বদাই গ্রাহকসেবাকে প্রাধান্য দেই। গ্রাহকদের যাতে কোন হয়রানির শিকার হতে না হয় সে চেষ্টাই আমরা করি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আইডিইবি ভবনে জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্সে এসব কথা বলেন এস এম নুরুজ্জামান। কোম্পানিটির সিনিয়র ডিএমডি সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে এস এম নুরুজ্জামান আরো বলেন, বীমা গ্রাহকদের টাকা আমরা সঠিক যায়গায় বিনিয়োগ করে থাকি। যত্রতত্র যায়গা-জমি কিনে হরিলুটের কোন উদ্যোগ আমাদের পরিচালকরা নেননি। গ্রাহকদের টাকা আমাদের কাছে আমানত। এই আমানত আমরা সঠিকভাবে সংরক্ষণ করার চেষ্টা করি।

বীমা কর্মীদের উদ্দেশ্যে এস এম নুরুজ্জামান বলেন, আমাদের কোন লেনদেন ক্যাশ বা হাতে হাতে হয় না। সব লেনদেনই হয় ব্যাংকিং চ্যানেলে অথবা বিকাশ-রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। গ্রাহকদের আপনারা প্রিমিয়ামের টাকা সবসময় তাদেরকে ব্যাংকের মাধ্যমে জমা দিতে বলবেন।

গ্রাহকদেরকে কখনো মিথ্যা কোন প্রতিশ্রুতি না দেয়ার আহবান জানিয়েছে তিনি বলেন, যা সত্য তাই আপনারা গ্রাহকদের জানাবেন। কোম্পানির সুযোগ-সুবিধা সম্পর্কে অতিরঞ্জিত কিছু বলবেন না। আমাদের কোম্পানির ওয়েবসাইটে সব কিছুই দেয়া আছে; গ্রাহকদের জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তা লেখা আছে।

এস এম নুরুজ্জামান আরা বলেন, জেনিথ ইসলামী লাইফের ওপর আস্থা রেখে দেশের সরকারি-বেসরকারি ৬টি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে বীমা চুক্তি করেছে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা আমাদের বীমা সেবা গ্রহণ করছেন। এটি আমাদের ভালো সেবার-ই প্রতিচ্ছবি।

এসএস

সম্পর্কিত খবর