শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইসিএমএবির সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

পর পর আট বছর দ্য ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

এরই ধারাবাহিকভাবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ায় ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সুশাসন নতুন উচ্চতায় পৌঁছে গেল।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটেগরিতে ব্র্যাক ব্যাংককে ২০২৩ সালের আইসিএমএবি সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড’ এর সর্বোচ্চ স্বীকৃতি ‘গোল্ড অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি)।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সুশাসন, মূল্যবোধ ও টেকসই ব্যাংকিংয়ে প্রাধান্য দেয়।

গত ১৪ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া এফসিএর হাতে পুরস্কারটি তুলে দেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন এবং আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।

পুরস্কার অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। আইসিএমএবি’র এই ধারাবাহিক স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।

তিনি আরও বলেন, এই পুরস্কার আমাদের কর্পোরেট গভর্নেন্স আরও উন্নত করতে এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও সুশাসনের মানদণ্ড অর্জনে অনুপ্রাণিত করবে। এছাড়াও এই অর্জন আমাদেরকে দেশের ‘সেরা ব্যাংক’ হয়ে ওঠার যাত্রায় এগিয়ে নেবে আরো এক ধাপ। আমরা আমাদের সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞ, যাদের আস্থা ও সমর্থন আমাদের এই অর্জনে সহায়ক হয়েছে।

এসএইচ

সম্পর্কিত খবর