শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে রাহে নাজাত ইসলামী ফাউন্ডেশন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৬ নং ইউনিয়ন সাইসাঙ্গাঁ গ্রামে তরুণদের নিয়ে সংঘটিত হয় রাহে নাজাত ইসলামী ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় ক্ষুদ্র প্রকল্প চালু করেন। ক্রয় মূল্যে নিত্যপণ্য বিক্রি করছেন রাহে নাজাত ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি কেজি লালশাক ৩০ টাকা, করলা ৫০ টাকা, উস্তা ৪০ টাকা, টমেটো ১৩০ টাকা, লাউ ৪০ টাকা, পটল ৪৫ টাকা, কাচা মরিচ ১৪০ টাকা, শসা ৩৫ টাকা, তরি ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, মূলা ৫০ টাকা, ফুলকপি ৬০ টাকা,  সিম ১২০ টাকা, লেবু পিছ ৮ টাকা, ডিম হালি ৫০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রবিবার (৩ নভেম্বর ) বিকাল ৩ টা থেকে সাইসাঙ্গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়।

রাহে  নাজাতের সদস্যরা  জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে।

রাহে নাজাত ইসলামী ফাউন্ডেশনের সদস্য মো. সাইফুল হাসান বলেন, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে। সিন্ডিকেট ভাঙতে আমরা অন্তত আরও ৪,৫ দিন এই কার্যক্রম চলমান রাখব।

ফাউন্ডেশনের সদস্য মুনতাসির ফাহিম বলেন, বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাইসাঙ্গাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম চলমান থাকবে। ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ক্রেতারা বলেন, রাহে নাজাতের সদস্যরা খুব ভালো উদ্যোগ নিয়েছে।  তারা যে দামে বিক্রি করছে তা বাজার থেকে কেজিতে অন্তত ২০ থেকে ২৫ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে প্রায় অনেকেই ভিড় করছেন স্কুল মাঠে।

মোঃ শাকিল নামের এক ক্রেতা বলেন, বাজারে যে দাম, তা আসলে হিসাব করতে গেলে এখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে দাঁড়িয়েছে। তার ওপর একেক জায়গায় একেক রকমের দাম। মানুষ স্বল্পমূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। প্রশাসনের উচিত বাজার মনিটরিং আরও শক্তভাবে করা। আর রাহে নাজাত ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুবই কাজে আসবে।

সম্পর্কিত খবর