শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেন্টমার্টিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে

কয়েকটি মিডিয়া আউটলেট এবং সোশ্যাল মিডিয়ায় একটি মহল সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার উপদেষ্টার প্রেস উইং ফ্রাক্টসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কয়েকটি মিডিয়া আউটলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা আমাদের নজরে এসেছে। এসব খবর ও পোস্ট বানোয়াট ও ভিত্তিহীন। সেন্টমার্টিন দ্বীপ কোনো বিদেশি দেশ কিংবা স্থানীয় কোম্পানিকে ইজারা দেওয়ার ইচ্ছা বাংলাদেশ সরকারের নেই।

‘সেন্টমার্টিনের বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য সম্প্রতি দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল। সেন্টমার্টিন একটি ভঙ্গুর প্রবাল দ্বীপ, যা পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও বসবাসের কারণে পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিনের বিরল উদ্ভিদ, প্রাণীজগত ও জলজ জীবন সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে, গত ২২ অক্টোবর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছিলেন, সরকার সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে সেখানে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না। দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

তিনি আরও বলেছিলেন, এসব পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেন্টমার্টিনে।

সম্পর্কিত খবর