শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

লিফলেট ফেলে হামাসকে যে বার্তা দিল ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর ইসরায়েল গাজা উপত্যকায় বিমান থেকে তার ছবি সংবলিত লিফলেট ফেলে বার্তা পাঠিয়েছে।

হামাসের উদ্দেশে লিফলেটে আরবিতে লেখা আছে যার বাংলা অর্থ দাঁড়ায়, হামাস আর গাজা শাসন করবে না।

লিফলেটে ইসরায়েল আরও লিখেছে, যদি কেউ অস্ত্র ফেলে দিয়ে জিম্মিদের ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেয়, তবে তাকে মুক্তি ও শান্তিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। লিফলেটের মাধ্যমে বার্তাকে ইসরায়েলের কৌশলগত প্রচারণার একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) মিসরীয় সীমান্তের কাছে দক্ষিণ রাফাহতে ইসরায়েলি বাহিনীর হাতে সিনওয়ার নিহত হন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নেতানিয়াহুর এক বিবৃতিতে লিফলেটের বিষয়বস্তু তুলে ধরা হয়।

এ ছাড়া লিফলেট ফেলার পাশাপাশি, ইসরায়েল স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে, চিকিৎসক ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী তাদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের প্রবাহে বাধা সৃষ্টি করছে।

এদিকে গাজার আল মাগজাই ক্যাম্পে একটি হামলায় ১১ জন এবং নুসিরাতের নিকটবর্তী এলাকায় চারজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা শহরে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। শাতি ক্যাম্পে আরও সাতজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সামগ্রিকভাবে, গত দুই সপ্তাহে গাজার উত্তরে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি মারা গেছে।

হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন, তবে স্থানীয় জনগণ ও চিকিৎসকরা এ অভিযোগ করেছেন যে ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে গাজায় চলমান এ সংঘাত পরিস্থিতি রাজনৈতিক ও মানবিক সংকটের নতুন মাত্রা যোগ করছে। ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে দিন দিন শান্তির সম্ভাবনা আরও দুর্বল হচ্ছে।

সম্পর্কিত খবর