শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

যোগ্য সিইও হাত ধরে এগিয়ে যাচ্ছে জেনিথ ইসলামী লাইফ: কামাল উদ্দিন জাফরী

একজন যোগ্য মুখ্য নির্বাহীর হাত ধরে জেনিথ ইসলামী লাইফ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।

তিনি বলেন, এই কোম্পানির মুখ্য নির্বাহী একজন যোগ্য লোক। আমি যখন শরীয় বোর্ড সভায় তার সাথে প্রথম কথা বলেছি তখন মনে হয়েছে উনি যোগ্য লোক, আজকেও কথা বলে তাই মনে হয়েছে। তার জ্ঞান, নির্বাহী ক্ষমতা এবং অর্গানাইজিং ক্যাপাসিটি –সব কিছু মিলিয়ে তিনি একজন যোগ্য লোক।

সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী জেনিথ ইসলামী লাইফের শরীয়া বোর্ডের চেয়ারম্যান। শনিবার (১২ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী বলেন, এই কোম্পানির সাথে আমি যুক্ত আছি, শরীয়া বোর্ডের চেয়ারম্যান। কোম্পানির শরীয়া সভায় আমি উপস্থিত হয়েছি। দেখেছি, তারা ইসলামী অর্থনীতির জন্য কাজ করছে। সব দিক থেকে এটি ইসলামী বীমা কোম্পানি।

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান কামাল উদ্দিন জাফরী বলেন, লাইফ বীমার মূল কথা হলো দাওয়া (কমিউনিকেশন); একজনকে আহবান করা। ইসলামী অর্থনীতির জন্য মানুষকে আহবান করা। এখানে অন্যকে বুঝাতে হয়।নিজেও বুঝতে হয়।

তিনি বলেন, দাওয়া ইসলামের অন্যতম দায়িত্ব। এই (বীমা কোম্পানির) কাজের মধ্যে আমি দাওয়া সুন্দর পেয়েছি। বুঝে-শুনে এই কাজ করতে হয়। পড়াশোনা করে এই কাজ করতে হয়। এই দাওয়ার মাধ্যমে সবার কল্যাণ কামনা করা হয়।

কামাল উদ্দিন জাফরী বলেন, এখানে (বীমা কোম্পানিতে) মুসলিম-অমুসলিম সবার জন্যই কাজ করা হয়। মুসলমান সাম্প্রদায়িক হয় না। সবার কল্যাণে কাজ করে।

তিনি আরো বলেন, এখানে এক কাজেই দুই কাজ করা হয়। অর্থনীতির দিক দিয়ে কল্যাণ কাজ করা হয় এবং দাওয়ার কাজ করা হয়। কারণ, অমুসলিমরাও জানবে-বুঝবে যে কেন এটা ইসলাম হলো।

সম্পর্কিত খবর