শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়া নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে এক বাংলাদেশী শ্রমিক মারা গেছেন এবং অপর দু’জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এ এ দুর্ঘটনা ঘটে।

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনা, জিদান (২২) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

তার লাশ স্থানীয় সময় রাত ৯.৫০টায় উদ্ধারকারী দলের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এর আগে, ৩২ এবং ৪৯ বছর বয়সী দু’পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬.৪০ মিনিটে এবং ৮.৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশী শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, সন্ধ্যা ৬.১৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে ৬০ থেকে ৮০ ফুট পরিমাপের ভবনের পুরো প্রথম তলাটি নির্মাণাধীন নিচের তলায় ভেঙে পড়েছে।

তার মতে, নির্মাণাধীন তিনতলা ভবনের উদ্ধার অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) পাদাং টেমু এবং বিবিপি মেলাকা টেঙ্গার মোট ৮১ জন কর্মকর্তা ও সদস্য কাজ করেছেন।

সম্পর্কিত খবর