শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বণার্ঢ্য র‌্যালি, চলছে জেনিথ লাইফের সম্মেলন

বর্ণাঢ্য র‍্যালীর মধ্যদিয়ে কক্সবাজারে চলছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২০২৪। আজ বেলা ২টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

কক্সবাজারের হোটেল সী প্যালেসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জেনিথ ইসলামী লাইফের সিইও ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।  এসভিপি (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন দুই সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম ও সৈয়দ মাসকুরুল হক।

অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে উন্নয়ন কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এরপরে অনুষ্ঠিত হবে জেনিথ ইসলামী লাইফের ডকুমেন্টারি প্রদর্শন এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান।সবশেষ থাকবে র্যাফেল ড্রসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেনিথ ইসলামী লাইফের শরীয়াহ বোর্ড ও সেন্ট্রাল শরীয়াহ চেয়ারম্যান, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক প্রফেসর মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরী।

বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. মোরতুজা আলী-এসিআইআই।

এ ছাড়াও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান কাজী ওয়ালী উদ্দীন ফয়সাল, বিজ্ঞ আইনজীবি ও শরীয়াহ বোর্ড সদস্য সাইয়্যিদ জারীর জাফরী এবং অ্যাকচুয়ারি বাংলাদেশ লিমিটেডের সিইও আহমেদ ইমরান লস্কর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির ৮ শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত রয়েছেন।

গ্রাহকদের মৃত্যুদাবি, মেয়াদোত্তর ও স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর, কর্মকর্তা-কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, মোবাইল ফোন, বিমান টিকেটসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।
সম্পর্কিত খবর