শিরোনাম
icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী
down of head

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে নিশানা করা হয়েছিল বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র।

বৈরুতের কেন্দ্রে এই আক্রমণ ছিল গত এক মাসে ইসরায়েলের তৃতীয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের মধ্যে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে ইসরায়েলি হামলাগুলো প্রধানত বৈরুতের দক্ষিণ অংশে পরিচালিত হলেও এবার মধ্যাঞ্চলে এলাকায় আক্রমণ করা হলো। হামলার পর শহরের বিশাল এলাকায় ধ্বংসাবশেষের স্তুপ দেখা যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করে।

একই দিন ইসরায়েলের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরেও গোলা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হছেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রী এবং স্পেনের সরকার এই ঘটনাটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছিল।

লেবাননে ইসরায়েলের এই অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলের এই বর্বরোচিত হামলা চলতে থাকায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: এএফপি

সম্পর্কিত খবর