শিরোনাম
icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল
down of head

সেপ্টেম্বরে ২ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক।

এটি দেশের ব্যাংকিং খাতে কোন ব্যাংকের এক মাসে সর্বোচ্চ ডিপোজিট প্রবৃদ্ধি।

এই মাইলফলক ব্যাংকটির প্রতি গ্রাহকের অবিচল আস্থা, গ্রাহক সম্পৃক্ততা এবং ব্যাংকের সাথে গ্রাহকের সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন।

এটি একটি অনন্য অর্জন। কারণ, দেশের ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জিং পরিস্থিতির সময় ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক এই লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে।

গত ২ অক্টোবর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্জন উদযাপন করা হয়।

এ সময় ব্রাঞ্চ লিডারদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

এ প্রবৃদ্ধি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, শুধুমাত্র গ্রাহকদের ব্যাংকিং পার্টনার হওয়াই নয়, বরং তাদের আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকাও ব্র্যাক ব্যাংকের লক্ষ্য। আমাদের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চের দ্রুত সম্প্রসারণ, গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সল্যুশন। এ ধারাবাহিক প্রবৃদ্ধি ব্যবসায় দ্বিগুণ করতে আমাদের সাহায্য করবে।

অনুষ্ঠানে সিনিয়র জোনাল হেড-নর্থ এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন সহ আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

সম্পর্কিত খবর