শিরোনাম
icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল
down of head

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক পরিবারের সদস্যরা হলেন শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মোতাহার, তার স্ত্রী সাবিনা, মেয়ে মুক্তা ও ছেলে শোয়াইব। নিহত অপর পরিবারের সদস্যরা হলেন নাজিরপুরের হোগলাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন, তার স্ত্রী আমেনা, ছেলে শাহাদাৎ ও আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পায়। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গাড়িতে থাকা সবাই মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।

সম্পর্কিত খবর