শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হাসান ফেরালেন কোহেলিকেও

ভারতের মাটিতে এসে ভারতকে হারানো ক্রিকেট বিশ্বে অন্যতম কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। ২০১২ সালের পর ঘরের মাঠে টানা ১৭টি সিরিজে অপরাজিত ভারত। এবার তাদের বিপক্ষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত পারফরম্যান্স অবশ্য আশা জাগানিয়া নয়। এখন পর্যন্ত ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হলেও সেখানে বাংলাদেশের চেয়ে বেশি অবদান ছিল বেরসিক বৃষ্টির। ১১ হারের মাঝে টাইগাররা ৫ টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে। এবার অবশ্য পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তবে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের ঘোর থেকে বেরিয়ে ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে চাইবেন।

এরই মধ্যে চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। টাইগাররা এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পেতে পারত বাংলাদেশ। হাসানের করা গুড লেংথের বলে বিট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বল সোজা আঘাত করেছিল রোহিতের প্যাডে। অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। টাইগাররা রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইনের মধ্যেই ইম্প্যাক্ট করেছিল। উইকেটে হিটিংও করে বলের অল্প অংশ। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।

অবশ্য পরের ওভারেই বোলিংয়ে এসে বাংলাদেশকে উইকেটের স্বাদ দিয়েছেন হাসান। অফ স্টাম্পের বাইরের বলে রোহিত ক্যাচ দিয়েছেন স্লিপে শান্তর হাতে। ফলে শেষ হয়েছে রোহিতের ৬ রানের ইনিংস। এরপর ভারতের ইনিংস ধরতে ব্যাট করতে নামেন শুভমান গিল। এরপর আবারও বোলিং আক্রমণে এসে শুভমান গিলকেও আউট করেছেন হাসান। লেগ স্টাম্পের কাছ দিয়ে বেরিয়ে যাওয়া বলে লেগ সাইডে খেলতে গিয়ে এজ হয়ে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন গিল। এর ফলে রানের খাতাও খুলতে পারলেন না তিনি।

হাসানের তৃতীয় শিকার হয়েছেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ভারতীয় এই ব্যাটার। মাত্র ৬ রান করেই ফিরলেন তিনি। ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে কোহলির দুর্বলতা কারো অজানা নয়। সেই দুর্বলতা আবারও ফুটে উঠল বাংলাদেশের বিপক্ষে।

এন এস

সম্পর্কিত খবর