শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৪৯, আহত ২১৯

পোলতাভায় রাশিয়ায় হামলায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছে বলে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রো লাজুটকিন। খবর ডয়চে ভেলের।

এর আগে হামলার পরপর প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ‘রুশ দুষ্কৃতিদের’ এই হামলার জন্য দায়ী করে জানান, সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কাছাকাছি একটি হাসপাতালে এই হামলা চালানো হয়েছে। হামলায় দুটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাভাতে স্থানীয় সময় সকালে হামলাটি করা হয়। যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল প্রায় তিন লাখ। সেখানকার পোলতাভা সামরিক যোগাযোগ ইন্সটিটিউট ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ইন্সটিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করছিল। রাশিয়া সেটাকেই টার্গেট করতে চেয়েছে। এরপরই ইউক্রেনের ব্লগাররা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে কী করে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলো সেনা কর্তৃপক্ষ?

শহরের গভর্নর ফিলিপ প্রোনিন বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে দেখছে, তার নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা।

এন এস

সম্পর্কিত খবর