শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ব্যাংকারদের পদোন্নতিতে বাতিল হচ্ছে ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা

ব্যাংকারদের পদোন্নতির জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা রাখা হবে কি না, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) চিঠির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, আইবিবির সর্বশেষ গভর্নিং কাউন্সিলে আইবিবি প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাতিলের পক্ষে মত দেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাংক কর্মকর্তাদের সিনিয়র অফিসার ও তার ওপরের পদে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করে। ঐ সময় কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির

জন্য ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বা সিনিয়র অফিসারের পরের পদে পদোন্নতিতে দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করা হয়েছে। অবশ্য পরে ঐ বছরেরই জুলাই মাসে এই বাধ্যবাধকতা শিথিল করা হয়।

ঐ সময় জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলে, ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার আগে যেসব সিনিয়র বা উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ বা পদোন্নতি পেয়েছেন, তাদের ব্যাংকিং ডিপ্লোমার প্রয়োজন হবে না। তবে একটি পদোন্নতি প্রাপ্তির পর পরবর্তী যে কোনো স্তরের পদোন্নতির জন্য একটি ডিপ্লোমা আবশ্যক হবে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত নন, এমন কর্মকর্তাদের সাধারণ ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত যে কোনো বিভাগে পদোন্নতিতে জন্য ব্যাংকিং ডিপ্লোমা পাশ করা বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক।

এন এস

সম্পর্কিত খবর