শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আলোচিত নাবিল নাবা থেকে মসুর ডাল কিনছে সরকার

এক লাখ ১০ হাজার টন মসুর ডাল ও সার কেনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কেনাকাটা শুরু হচ্ছে। এর মধ্যে ২০ হাজার টন মসুর ডাল এবং ৯০ হাজার টন সার কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫৬৪ কোটি টাকা।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম ক্রয় কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অন্তত আটজন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ৫০ কেজির বস্তার ২০ হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন করা হয়। ২০৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এ ডাল সরবরাহের কাজ পেয়েছে আলোচিত নাবিল নাবা ফুড। প্রতি কেজি ডালের দাম পড়বে ১০১ টাকা ৮৬ পয়সা।

রাজশাহীভিত্তিক আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস। ইসলামী ব্যাংক থেকে ২০২২ সালের নভেম্বর মাসে নামে-বেনামে দ্রুতগতিতে অর্থ তুলে নেয় নাবিল গ্রুপ, যা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। নাবিল নাবা গ্রুপ দেশে ব্যাংক দখলের জন্য সমালোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এ ছাড়া বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার থেকে ১১তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন হয়। প্রতি টন ৩৪৪ দশমিক ৫০ ডলার হিসেবে ওই সার কিনতে মোট ১২১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে। এ ছাড়া ১১৭ কোটি ৭৯ লাখ টাকায় দেশের বহুজাতিক সার কারখানা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার এবং ১২০ কোটি ৬ লাখ টাকায় কাতারের মুনতাজাত থেকে কেনা হচ্ছে ৩০ হাজার টন ইউরিয়া সার।

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না। আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ, সেটা আমরা কিনব।’

এন এস

সম্পর্কিত খবর