শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বড়পর্দায় আসছে ‘হারুনের ভাতের হোটেল’

সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। তার এ কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকেই ব্যাঙ্গাত্মকভাবে ‘হারুনের ভাতের হোটেল’ নামটি এসেছে।

অভিনয়শিল্পী জাদু আজাদ ‘হারুনের ভাতের হোটেল’ নামে সিনেমাটি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। এ সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। সিনেমাটায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসব। এ সিনেমায় কারা অভিনয় করবেন, সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো ঠিক করিনি কারা এ সিনেমায় অভিনয় করবেন। তবে বেশ কিছু চমক থাকবে সিনেমাটিতে। চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। সেই সময়ে ছয় সমন্বয়ক নিয়ে খাওয়া-দাওয়া করানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হারুনকে নিয়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হয়। সেসব ঘটনা বড়পর্দায় নিয়ে আসতে চাচ্ছেন অনেক নির্মাতা। ইতোমধ্যে অনেক সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। নিবন্ধিত সিনেমার তালিকায় আছে ‘হারুনের ভাতের হোটেল’ নামের একটি সিনেমা। অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতে শুরু করেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর