শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফারইস্ট ইসলামী লাইফের আরো ৩ পরিচালকের পদত্যাগ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন কোম্পানিটির আরো ৩ পরিচালক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (১৯ আগস্ট) তারা সবাই বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।

পদত্যাগ করা পরিচালকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আরিফ খান এফসিএমএ।

এর আগে ১৪ আগস্ট ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ কবির হোসেন। স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে এ পদত্যাগপত্র দাখিল করেন।

এরপর ১৯ আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বীমা কোম্পানিটির আরেক স্বতন্ত্র পরিচালক মোজাম্মেল হক, যিনি ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক। বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। এরপর ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি।

এন এস

সম্পর্কিত খবর