শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘অমীমাংসিত’ আসছে, আসতেই হবে: রাফী

শেখ হাসিনার সরকারের আমলে বেশ কয়েটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর ‘অমীমাংসিত’ও আটকে দেওয়া হয়েছিল সেন্সর বোর্ডে। এবার বিগত সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি মুক্তির দাবি উঠেছে। ইতোমধ্যে সেন্সর বোর্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ভাবনায় ফের ‘অমীমাংসিত’র মুক্তি নিয়ে ভাবছেন রাফী নিজেও।

বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘অমীমাংসিত’র প্রচারণামূলক একটি ভিডিও পোস্ট করেন রাফী। যেখানে শহীদুল আলম সাচ্চুকে দেখা যায়।

পোস্টটি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা লিখেছেন, জনগণকে আর বোকা ভাবা যাবে না! অমীমাংসিত আসছে…আসতেই হবে।’ এরপরেই ওয়েব ফিল্মটির মুক্তি নিয়ে নেটদুনিয়ায় চর্চায় মেতে উঠেছেন রাফী ভক্তরা।

‘অমীমাংসিত’ মুক্তি দেওয়া প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে নির্মাতা বলেন, শিগগির ‘অমীমাংসিত’আবার সেন্সরে দেব। আমরা সবাই চাই, দ্রুত সিরিজটি রিলিজ হোক। যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে, আমরা আইনগতভাবে সমাধান করব। আশা করছি, দ্রুত সবকিছু সমাধান হবে।

তিনি আরও বলেন, যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম।

পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা ‘অমীমাংসিত’ দর্শকদের দেখাতে পারব না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব, ‘অমীমাংসিত’যেন ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে গুঞ্জন রয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘অমীমাংসিত’।

বিষয়টি নিয়ে রাফী বলেন, একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি ‘অমীমাংসিত’। বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে। এখন গল্প যদি বাস্তবের সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এন এস

সম্পর্কিত খবর