শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ওরিয়নের ১০৬ কোটি টাকার ঋণ খেলাপি দেখানোর নির্দেশ

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছ থেকে বার বার সময় নিয়েও সময়মতো ঋণ পরিশোধ করতে পারেনি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটির ১০৬ কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে দেখাতে ব্যাংকটিকে নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি সোনালী ব্যাংককে ২২ আগস্টের মধ্যে ঋণের যথাযথ শ্রেণিবিভাগ করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বকেয়া ঋণ গত বছরের ডিসেম্বর পর্যন্ত খারাপ ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ ছিল। কোম্পানিটি তখন পর্যন্ত চারটি কিস্তি পরিশোধ করতে পারেনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমতির ওপর ভিত্তি করে এই ঋণ খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক গত বছর বলেছিল, ২০২৪ সালের মে মাসের মধ্যে অনাদায়ী কিস্তি প্রাপ্তির শর্তে ঋণগুলোকে শ্রেণীবদ্ধ না করে রাখতে পারবে সোনালী ব্যাংক।

পরে কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করে দেখতে পায়, গ্রাহক মাত্র দুই কোটি টাকা নগদ পরিশোধ করেছে এবং ১১ জুলাই পর্যন্ত ১৫ কোটি টাকার বেশি পরিশোধের জন্য ১৫টি চেক দিয়েছে। ফলে ৩০ জুন পর্যন্ত ঋণগুলোকে খেলাপি শ্রেণীভুক্ত করেনি ব্যাংকটি।

ওরিয়নের চেকগুলো দিয়ে এখন পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করা যায়নি। তাই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, এই ঋণ খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ না করার সুযোগ নেই।

সোনালী ব্যাংককে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কিস্তি বাকি থাকায় কোম্পানিটির ঋণ খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ করতে হবে।

ঢাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারকে ঋণ দিয়েছে সোনালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নথিতে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির এই ঋণের প্রায় ৩০ কোটি টাকা আসল এবং ৭৫ কোটি ৮০ লাখ টাকা সুদ বকেয়া ছিল।

এন এস

সম্পর্কিত খবর