শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

বৈষম্য বিরোধী আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির শহীদদের পরিবারের পাশে দাঁড়ালো জেনিথ ইসলামী লাইফ

সাউথইস্ট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর গ্রুপ সাময়িক জীবন বীমা করা ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাথে। বীমা সুবিধাদির তফশিল মোতাবেক শাহাদাত বরণকৃত প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক পাবেন ১ লাখ টাকা মৃত্যু দাবি সুবিধা।

বৈষম্য বিরোধী আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির ৪ জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেন। তারা হলেন বিবিএ এর শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, ইইই বিভাগের শিক্ষার্থী মো. রাব্বি মিয়া, টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমন।

সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, পিএইচডি এর নিকট ২ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির এবং মো. রাব্বি মিয়ার মৃত্যুদাবী বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি (অবঃ), অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাশার (অব.), ট্রাস্টি বোর্ডের ডিরেক্টরা – অপারেশন ইন্জি. মো. আবুল বাশার, ট্রাস্টি বোর্ডের সচিব মো. তারিক আল জলিল, ডাইরেক্টর- ফাইন্যান্স মো. আবদুল মতিন, এফসিএ এবং জেনিথ লাইফের এসভিপি মো. শাহাদাৎ হোসেন ও ভিপি মো. তোফাজ্জল হোসেন।

অপর ২ শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমন এর মৃত্যু বীমা দাবির আবেদন হাতে পাওয়ার সাথে সাথেই বীমা অংকের চেক ইস্যু করবে জেনিথ লাইফ। বৈষম্য বিরোধী আন্দোলন ইস্যুতে মৃত্যু দাবীর অর্থ প্রদানে দেশের ইতিহাসে জেনিথ ইসলামী লাইফ-ই প্রথম। জানা যায় আগামী ১৮ সেপ্টেম্বর শহীদদের আত্নার মাগফেরাতের উদ্দেশ্য দোয়ার আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রশাসন। ঐ দিন ৪ শহীদের অভিভাবকদের হাতে বীমার টাকা সহ আরো বড় অংকের চেক তুলে দেবে ইউনিভার্সিটি প্রশাসন।

এন এস

সম্পর্কিত খবর