শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিএসইসির চেয়ারম্যান নিয়োগ হতে পারে আজ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ হতে পারে আজ মঙ্গলবার। এ পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে; এ পদে নিয়োগে আলোচনায় এগিয়ে রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) কর্মকর্তা ফয়সাল আহমেদ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (আইএমএফ) এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জানিয়েছে, আজকের মধ্যে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগের কাজ চলছে।

ফয়সাল আহমেদ বর্তমানে আইএমএফের ভুটান মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের মে মাস থেকে তিনি এ পদে আছেন। এছাড়া ভারতে আন্তর্জাতিক এ সংস্থার সিনিয়র ডেস্ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইএমএফ মিশন প্রধান হিসেবে যোগ দেওয়ার আগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা এবং চিফ ইকোনোমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কম্বোডিয়ায় আইএমএফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ছিলেন। তিন মাসের জন্য তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের এক্সটার্নাল রিসার্স ইকোনোমিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়, মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের একজন সিনিয়র অর্থনীতিবিদ এবং আইএমএফের উদীয়মান বাজার সার্ভিল্যান্স দলের মূল সদস্য ছিলেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ঋণ বাজার উন্নয়নে আইএমএফটিএ মিশন প্রধান হিসেবেও কাজ করেছেন।

এন এস

সম্পর্কিত খবর