আইডিআরএ উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদকঃ
রোববার (১১ আগষ্ট) সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীরা আইডিআরএ’র চেয়ারম্যান কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সোনালী লাইফের কর্মকর্তারা বলেন, সোনালী লাইফে আইডিআরএ’র সিলেক্ট করে দেয়া প্রশাসক সরকার পতনের পর থেকে অফিসে আসেন না। সোনালী লাইফের প্রশাসক কে পদত্যাগ করতে হবে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদে বেতন এবং গ্রাহকের ম্যাচুরিটি দিতে হবে। বিভিন্ন শাখার ভাড়া দিতে হবে। তার স্বাক্ষর ছাড়া আমরা গ্রাহকের টাকা দিতে পারছি না।
সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলেন, আপনারা তিন সদস্য কমিটি করে আইডিআরএ’র চেয়ারম্যান সাথে বসার আহ্বান করেন।



