শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হামাসের নতুন নেতা হলেন সিনওয়ার

দোহায় দুই দিনের দীর্ঘ আলোচনার পর হামাস ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। গত সপ্তাহে তেহরানে নিহত হন ইসমাইল হানিয়াহ। ২০১৭ সাল থেকে সিনওয়ার গাজা উপত্যকার অভ্যন্তরে গোষ্ঠীটির নেতা হিসেবে কাজ করেছেন। তিনি এখন এর রাজনৈতিক শাখার নেতা হবেন।

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাসের নেতৃত্ব সর্বসম্মতিক্রমে সিনওয়ারকে হামাসের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে। ঘোষণাটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসেছে। এদিকে ইরান এবং তার মিত্ররা হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলকে হুমকি দিয়েছে।

৬১ বয়সি সিনওয়ারকে ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল।

সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ময়দানে নেতৃত্বে রয়েছেন। তাকে হত্যার প্রতিশ্রুতি রয়েছে তেলআবিবের। হামাসের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ১০০ ইসরায়েলি নিহত হন, প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটি।
৩১ জুলাই ইরানে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন হানিয়া।

তবে হামলার দায় স্বীকার-অস্বীকার কোনোটাই করেনি ইসরায়েল। তখন বাস্তবতা পর্যালোচনায় সব পক্ষই মোটামুটি একমত ইসরায়েলের হামলাতেই হানিয়া নিহত হন।
এর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইরান যদি সত্যিই হামলা চালিয়ে বসে তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা রয়েছে। এ অবস্থায় ইরানকে নিবৃত করতে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

তবে ইরান বলেছে, ইসরায়েলকে তার অপরাধের শাস্তি ভোগ করতেই হবে। মঙ্গলবারই ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠী।
সূত্র : বিবিসি

সম্পর্কিত খবর