শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সোমালিয়ায় সৈকতে হামলা, নিহত ৩২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সৈকতে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের আত্মঘাতী ও বন্দুক হামলায় অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৬৩ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানায়।

আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ১৭ বছরের বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে।

শনিবার যে সৈকতে হামলা হয়েছে, সেটির নাম লিডো। ব্যবসায়ী এবং কর্মকর্তাদের কাছে বেড়ানোর জায়গা হিসেবে সৈকতটি বেশ জনপ্রিয়।

লিডো সৈকতে হামলার পর অনলাইনে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেগুলোতে লোকজনকে সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। কয়েকটি ভিডিওতে সৈকতে রক্তাক্ত মরদেহও দেখা যায়। তবে এএফপি স্বতন্ত্রভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলায় ৩২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৩ জন। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। এত বেসামরিক মানুষ নিহত হওয়ার অর্থ এই সন্ত্রাসীরা শুধু সরকারি অফিস, সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপরই হামলা চালায় না।’

শাবাবপন্থী একটি ওয়েবসাইটে আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, আল-শাবাবের এই হামলা শুরু হয় শুক্রবার রাতে। প্রথমে তারা আত্মঘাতী হামলা চালায়। তারপর বন্দুকধারীরা ওই এলাকায় এলোপাতাড়ি গুলি চালায়।

মোহাম্মদ ওমর নামের একজন কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পাঁচ বন্দুকধারীকে হত্যা করে। ষষ্ঠ আরেকজন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত হন।

এন এস

সম্পর্কিত খবর